|
14 July 2012

সন্ত্রাসবাদ-বিরোধী আইন ভাঙার অভিযোগে সাংবাদিক ও ব্লগার ইস্কিন্দার নেগাকে ১৮ বছরের
কারাদণ্ড দিয়েছে ইথওিপিয়ার সরকার। সরকার বিরোধী রাজনৈতিক কর্মী আন্দুলায়েম আরাগকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। গিনবোট সেভেন নামে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের এই সাজা দেয়া হলো। সরকারের দাবি, এই সংগঠনটি সন্ত্রাসবাদী তৎপরতার সাথে যুক্ত। নেগা এবং আরাগ দুজনই বিরোধী দল ইউনিটি ফর ডেমোক্র্যাসি এ্যান্ড জাস্টিজ পার্টির সদস্য। নেগা গত মে মাসে পেন-আমেরিকার রাইট টু ফ্রিডম পুরস্কার-জয়ী সাংবাদিক।
স্পেনে সরকারের
স্পেনে সরকারের ব্যয় কমিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। মজুরি কমানো এবং কর বৃদ্ধির প্রতিবাদে করা এই বিক্ষোভে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের আক্রমণের শিকার হয়েছেন। বিরোধী সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে জড়ো হলে দাঙ্গা পুলিশ বিক্ষোভাকরীদের ব্যাটন দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এর প্রতিবাদে রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়-এর পিপলস্ পার্টি অফ স্প্যানিশ-এর কাযালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। ইউরোপের অন্যান্য দেশের মতো করেই স্পেনের অর্থনৈতিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।



